রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালিতে গাঁজাসহ যুবক আটক: ভবিষ্যতে না জড়ানোর শপথে মুক্তি দিল ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ কোতয়ালী থানার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ভীমরুলের কামড়ে লামায় বৃদ্ধার মৃত্যু রাজপুত্র থেকে মন্ত্রী, বান্দরবানে উৎসবের আমেজ খাপাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিহারে বিশেষ প্রার্থনা রাজপুত্র থেকে মন্ত্রী পাহাড়ে উৎসবের আমেজ বিরাজ করছে খাগড়াছড়িতে মাদকসহ ব্যবসায়ী আটক মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নে মারমা ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ত্রিপুরা দীঘিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল মোবাইল ফোন ব্যবহার নিয়ে বিরোধ: বান্দরবানে শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ বান্দরবান জেলা পরিষদে তিন উপজেলা ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকায় আলোচনা-সমালোচনা কাপ্তাইয়ে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন: ‘অবৈধভাবে সৃজিত’ নামজারি খতিয়ান বাতিলের দাবি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজস্থলীতে উপজেলা বিএনপির আনন্দ মিছিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ বান্দরবানে শুরু হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট

ভীমরুলের কামড়ে লামায় বৃদ্ধার মৃত্যু

Reporter Name

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় ভীমরুলের কামড়ে জান্নাত আরা (৭৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জান্নাত আরা লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোডপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আমিরুজ্জামানের স্ত্রী। শনিবার (২২ আগস্ট) বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের নাতি শওকত হোসেন রাহাত জানান, শুক্রবার সকালে বাড়ির পেছনে হাঁটতে বের হলে হঠাৎ ভীমরুলের আক্রমণের শিকার হন তাঁর নানী। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী তাঁকে বাড়িতে নেওয়া হয়।

পরে রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কফিল উদ্দীন বলেন, ভীমরুলের কামড়ে কারও কারও শরীরে তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এতে শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া এবং অ্যানাফাইল্যাক্সিসের মতো গুরুতর জটিলতা তৈরি হতে পারে। কামড়ের পর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *