রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালিতে গাঁজাসহ যুবক আটক: ভবিষ্যতে না জড়ানোর শপথে মুক্তি দিল ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ কোতয়ালী থানার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ভীমরুলের কামড়ে লামায় বৃদ্ধার মৃত্যু রাজপুত্র থেকে মন্ত্রী, বান্দরবানে উৎসবের আমেজ খাপাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিহারে বিশেষ প্রার্থনা রাজপুত্র থেকে মন্ত্রী পাহাড়ে উৎসবের আমেজ বিরাজ করছে খাগড়াছড়িতে মাদকসহ ব্যবসায়ী আটক মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নে মারমা ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ত্রিপুরা দীঘিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল মোবাইল ফোন ব্যবহার নিয়ে বিরোধ: বান্দরবানে শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ বান্দরবান জেলা পরিষদে তিন উপজেলা ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকায় আলোচনা-সমালোচনা কাপ্তাইয়ে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন: ‘অবৈধভাবে সৃজিত’ নামজারি খতিয়ান বাতিলের দাবি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজস্থলীতে উপজেলা বিএনপির আনন্দ মিছিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ বান্দরবানে শুরু হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট

মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নে মারমা ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে যোগ্যাছোলা ইউনিয়নের পশ্চিমপাড়ায় এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ও মানিকছড়ি উপজেলা কমিটির সহসভাপতি অংগ্য মারমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক থোয়াইঅংগ্য মারমা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, মানিকছড়ি উপজেলা কমিটির সভাপতি আপ্রুসি মগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম রকি, উপজেলা মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি চাইহ্লাপ্রু কার্বারী, সাধারণ সম্পাদক আম্যে মগ, সহসভাপতি থুইচাই মারমা, উপজেলা মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি উষাজাই মারমা, উপজেলা মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চিংক্রা মারমা, মারমা মহিলা সমিতির সমন্বয়ক ওয়াম্রাসং মারমা, যোগ্যাছোলা মৌজার গ্রামপ্রধান ক্যজাই কার্বারী এবং সমাজসেবক দো অংগ্য মারমা।

সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মারমা জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে অংশেপ্রু মারমাকে সভাপতি, চিংহ্লাপ্রু মারমাকে সাধারণ সম্পাদক এবং চিংসাউ মারমাকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি ৪১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের মানিকছড়ি উপজেলার ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *