সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ ব্যক্তি গ্রেপ্তার লামায় ২০ পিস ইয়াবাসহ কিশোর আটক লামায় অভিযানে ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ লামার প্রতিনিধি না রাখায় বান্দরবান জেলা পরিষদের বিরুদ্ধে বিক্ষোভ কাউখালিতে গাঁজাসহ যুবক আটক: ভবিষ্যতে না জড়ানোর শপথে মুক্তি দিল ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ কোতয়ালী থানার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ভীমরুলের কামড়ে লামায় বৃদ্ধার মৃত্যু রাজপুত্র থেকে মন্ত্রী, বান্দরবানে উৎসবের আমেজ খাপাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিহারে বিশেষ প্রার্থনা

লামায় ২০ পিস ইয়াবাসহ কিশোর আটক

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া এলাকায় ২০ পিস ইয়াবাসহ মো. বেলাল (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাতে সরই ইউনিয়নের আমতলী এলাকায় স্থানীয়রা ইয়াবাসহ বেলালকে আটক করেন। পরে খবর পেয়ে সরই পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন। স্থানীয়দের দাবি, এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যায়।

আটক বেলাল লামা উপজেলার ৫ নম্বর সরই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জটকি বৈন্যাপাড়ার মো. ইলিয়াসের ছেলে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রত্যন্ত এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার বেড়েছে এবং এর প্রভাবে কিশোর ও তরুণদের একটি অংশ ঝুঁকির মধ্যে পড়ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় পুলিশের টহল ও মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এদিকে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহরিয়ার কবিরের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন ও বালু পরিবহনের ক্ষেত্রে অর্থ নেওয়া এবং মাদকসহ আটক ব্যক্তিদের পরবর্তীতে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়দের কেউ কেউ। তবে এসব অভিযোগের স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই শাহরিয়ার কবির বলেন, মাদকসহ আটক ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের রফাদফা করে ছেড়ে দেওয়ার অভিযোগ সত্য নয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।

তিনি জানান, ২০ পিস ইয়াবাসহ বেলালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকরা মাদকের উৎস ও সরবরাহকারীদের শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *