সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ ব্যক্তি গ্রেপ্তার লামায় ২০ পিস ইয়াবাসহ কিশোর আটক লামায় অভিযানে ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ লামার প্রতিনিধি না রাখায় বান্দরবান জেলা পরিষদের বিরুদ্ধে বিক্ষোভ কাউখালিতে গাঁজাসহ যুবক আটক: ভবিষ্যতে না জড়ানোর শপথে মুক্তি দিল ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ কোতয়ালী থানার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ভীমরুলের কামড়ে লামায় বৃদ্ধার মৃত্যু রাজপুত্র থেকে মন্ত্রী, বান্দরবানে উৎসবের আমেজ খাপাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিহারে বিশেষ প্রার্থনা

লামায় অভিযানে ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক দোকানিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পৃথক অভিযানে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৭ লাখ ৭০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা লঙ্ঘনের দায়ে একটি মামলা করা হয়। এ মামলায় এক দোকানিকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, সরই ইউনিয়নের ১০টি পৃথক স্থানে অভিযান চালিয়ে পাহাড়ি ছড়া ও খাল থেকে অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ৭ লাখ ৭০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, অবৈধভাবে উত্তোলন করা বালু পরবর্তী সময়ে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বৈধ দেখিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় পরিবেশবাদীরা অবৈধভাবে উত্তোলিত বালুর নিলাম বন্ধের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, পাহাড়ি ছড়া ও খাল থেকে নির্বিচারে বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযান শেষে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, জনস্বার্থ রক্ষা, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *