সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ ব্যক্তি গ্রেপ্তার লামায় ২০ পিস ইয়াবাসহ কিশোর আটক লামায় অভিযানে ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ লামার প্রতিনিধি না রাখায় বান্দরবান জেলা পরিষদের বিরুদ্ধে বিক্ষোভ কাউখালিতে গাঁজাসহ যুবক আটক: ভবিষ্যতে না জড়ানোর শপথে মুক্তি দিল ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ কোতয়ালী থানার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ভীমরুলের কামড়ে লামায় বৃদ্ধার মৃত্যু রাজপুত্র থেকে মন্ত্রী, বান্দরবানে উৎসবের আমেজ খাপাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিহারে বিশেষ প্রার্থনা

লামার প্রতিনিধি না রাখায় বান্দরবান জেলা পরিষদের বিরুদ্ধে বিক্ষোভ

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য না রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে লামা উপজেলা পরিষদ চত্বরে ‘সংখ্যালঘু লামাবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল লামা বাজারের চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আবদুল করিম, সমাজকর্মী নজরুল ইসলাম এবং সাংবাদিক ও মানবাধিকারকর্মী এম রহুল আমিন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘বৈষম্য যেখানে, প্রতিবাদ সেখানে’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

সমাবেশে বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনবহুল উপজেলা লামা থেকে কোনো প্রতিনিধি না রাখা স্থানীয় জনগণের প্রতিনিধিত্বের ক্ষেত্রে ঘাটতি তৈরি করেছে। লামার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও জনস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জেলা পরিষদের ভূমিকা রয়েছে। তাই পরিষদে লামা উপজেলার একজন প্রতিনিধি থাকা প্রয়োজন বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, বান্দরবান জেলার জনবহুল উপজেলাগুলোর একটি হিসেবে লামাকে জেলা পরিষদে প্রতিনিধিত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত ছিল। লামা থেকে কোনো সদস্য না রাখার সিদ্ধান্ত স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি করেছে বলেও তারা উল্লেখ করেন।

এ সময় তারা দ্রুত লামা উপজেলা থেকে একজন প্রতিনিধি জেলা পরিষদে অন্তর্ভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *