রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

বজ্রপাতে ঘর পুড়ে যাওয়া লংগদুর কৃষক পরিবারকে বিজিবির সহায়তা

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে বসতঘর পুড়ে যাওয়া এক হতদরিদ্র কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও ঘর নির্মাণ সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, গত ৩১ মে রাতে লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকায় আকস্মিক বজ্রপাতের ঘটনায় একটি বসতঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়।

দুর্গত পরিবারের পুনর্বাসন ও দ্রুত স্বাভাবিক জীবনে ফেরাতে মানবিক সহায়তা হিসেবে এগিয়ে আসে রাজনগর বিজিবি জোন। সকালে জোন অধিনায়ক লে. কর্নেল তাসকিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা ও ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেন। বিজিবির এ সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারা জানান, এই সহায়তা তাদের নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখাচ্ছে।

জোন অধিনায়ক লে. কর্নেল তাসকিন বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বাবলম্বী করতে বিজিবি ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখবে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *