রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই বান্দরবান সদর হাসপাতাল এলাকায় জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

বাঘাইছড়িতে আগুনে ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

Reporter Name
filter: null; fileterIntensity: null; filterMask: null; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 47;

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যের তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (৩ জুন) বিকেল প্রায় ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. শাজাহান, যিনি আনসার ও ভিডিপির সদস্য হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রান্নার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়ি আগুনে গ্রাস করে। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২৭ বিজিবির মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির দুটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে শাজাহানের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ মোট তিনটি স্থাপনা সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া ঘরের আসবাবপত্র, গৃহস্থালির সামগ্রী এবং অন্যান্য মূল্যবান সম্পদ পুড়ে যায়।

ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাঘাইছড়ি উপজেলায় ২০১৮ সালে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো স্টেশন নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে অগ্নিকাণ্ডসহ জরুরি পরিস্থিতিতে স্থানীয়দের নিজেদের উদ্যোগেই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, জনস্বার্থে বাঘাইছড়িতে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *