রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম জনপদ লক্ষীছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পর্যটনকেন্দ্রে নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা জরুরি: ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটের সরঞ্জাম হস্তান্তর রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ যুবক আটক মাটিরাঙ্গায় খাদে মালবাহী জিপ, চালক নিহত লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, শিক্ষার বিকল্প নেই: দীপেন দেওয়ান লামা ফাইতং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং, ৪ অটোরিকশা জব্দ বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার সুবর্ণজয়ন্তী উদযাপন পানছড়িতে আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ দীঘিনালায় ২১ জনকে গর্ভকালীন ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ বান্দরবানে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার সুবর্ণজয়ন্তী উদযাপন

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

উদ্বোধনের পর মাদরাসার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা প্রাঙ্গণে ফিরে আসে। এতে মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি পর্যটন ও কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে সরকার কাজ করছে। পাহাড়ের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতির বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব রয়েছে। শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে সাচিং প্রু জেরী বলেন, এসব সম্পদ পর্যটন ও স্থানীয় অর্থনীতির বিকাশে ভূমিকা রাখতে পারে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার মানোন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে **১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা** দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী।

অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা, যোগাযোগ ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের চলমান উদ্যোগ এগিয়ে নিতে সহযোগিতা করা হবে। পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করার কথা জানান তিনি।

অনুষ্ঠানে দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো. ওসমান গনি, অ্যাডভোকেট আবুল কালাম, মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান কাদেরী, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ছিল। দিনব্যাপী আয়োজনে মাদরাসা প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা বসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *