মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষীছড়িতে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত, ১০ জন আটক সামরিক মর্যাদায় নানিয়ারচরে নৌসদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য লক্ষ্মীছড়িতে কৃষি প্রশিক্ষণ শেষে উপকরণ ও সনদ বিতরণ দীঘিনালায় রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু মহালছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধন তথ্য যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান ইউএনওর দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদান নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার তথ্য দিতে হবে, না পারলে কারণ জানাতে হবে: খাগড়াছড়ির ডিসি আনোয়ার সাদাত বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি ও ভারতীয় সিগারেট উদ্ধার গুইমারায় শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুলিশ হেফাজতে দুর্গম জনপদ লক্ষীছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পর্যটনকেন্দ্রে নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা জরুরি: ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরঝিরি এলাকায় জুমে কাজ করতে গিয়ে স্থানীয় কয়েকজন জুমচাষি লাশটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে লামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত ছগির রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।

রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে নিহতের স্বজনরা লাশটি ছগিরের বলে শনাক্ত করেন। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, প্রাথমিক সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *