মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; ভূক্তভোগীর তিব্র প্রতিবাদ মেঘ-পাহাড়-সমুদ্রের মেলবন্ধন মিরিঞ্জা ভ্যালি রাঙামাটিতে পুলিশের অভিযানে ৩৫ জন আটক রাজস্থলীতে ২৫ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত মাদক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান: রাজস্থলীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা লক্ষীছড়িতে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত, ১০ জন আটক সামরিক মর্যাদায় নানিয়ারচরে নৌসদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য লক্ষ্মীছড়িতে কৃষি প্রশিক্ষণ শেষে উপকরণ ও সনদ বিতরণ দীঘিনালায় রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু মহালছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধন তথ্য যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান ইউএনওর দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদান নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার তথ্য দিতে হবে, না পারলে কারণ জানাতে হবে: খাগড়াছড়ির ডিসি আনোয়ার সাদাত বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি ও ভারতীয় সিগারেট উদ্ধার

দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদান

Reporter Name

মো. হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কার্বারীটিলা দাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কৃষিকাজ ও দৈনন্দিন কার্যক্রমে সহায়তার জন্য একটি পাওয়ার টিলার দিয়েছে দীঘিনালা জোন।

সম্প্রতি দীঘিনালা জোনের পক্ষ থেকে বৌদ্ধ বিহারের করুণাবংশ ভিক্ষুর কাছে পাওয়ার টিলারটি হস্তান্তর করা হয়। এ সময় দীঘিনালা জোনের মেজর তৌকির আহমেদ এসইউপি, পিএসসি, মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন, বৌদ্ধ বিহারের ভিক্ষু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার কৃষিকাজে সহায়তা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৌদ্ধ বিহারের করুণাবংশ ভিক্ষু বলেন, পাওয়ার টিলারটি বিহারের কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হবে। এ সহযোগিতার জন্য তিনি দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় কৃষিকাজে যান্ত্রিক সহায়তা পাওয়ায় বৌদ্ধ বিহারের কার্যক্রমে সুবিধা হবে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *