মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; ভূক্তভোগীর তিব্র প্রতিবাদ মেঘ-পাহাড়-সমুদ্রের মেলবন্ধন মিরিঞ্জা ভ্যালি রাঙামাটিতে পুলিশের অভিযানে ৩৫ জন আটক রাজস্থলীতে ২৫ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত মাদক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান: রাজস্থলীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা লক্ষীছড়িতে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত, ১০ জন আটক সামরিক মর্যাদায় নানিয়ারচরে নৌসদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য লক্ষ্মীছড়িতে কৃষি প্রশিক্ষণ শেষে উপকরণ ও সনদ বিতরণ দীঘিনালায় রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু মহালছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধন তথ্য যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান ইউএনওর দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদান নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার তথ্য দিতে হবে, না পারলে কারণ জানাতে হবে: খাগড়াছড়ির ডিসি আনোয়ার সাদাত বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি ও ভারতীয় সিগারেট উদ্ধার

রাজস্থলীতে ২৫ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলীতে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুরে বিনামূল্যে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের পুকুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। মৎস্য অধিদপ্তরের ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, এমপি প্রতিনিধি আবুল হাশেম, চথোয়াইপ্রু মারমা ও জিকু কুমার দেসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা।

উপজেলার তিনটি ইউনিয়নের ২৫টি প্রতিষ্ঠানের পুকুরের জন্য এ সময় মোট ১৭২ কেজি কার্পজাতীয় মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রাতিষ্ঠানিক পুকুরে মাছ চাষ সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়ানো এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *