
লক্ষীছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়িতে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত আছে। জেলার ৯টি থানায় একযোগে চালানো এবারের অভিযানে লক্ষীছড়িতে ১০ জনকে আটক করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ ও গোয়েন্দা শাখার সমন্বয়ে এ অভিযান চালানো হয়। লক্ষীছড়ি থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানাই।
আটককৃতরা শিক্ষার্থী হওয়ায় তাঁদের ১০ জনকেই মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানান, ‘কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে এমন বিভিন্ন স্থান, কিশোরদের আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়েছে। গত কয়েক দিনের ধারাবাহিক অভিযানের ফলে একদিকে লক্ষীছড়িবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে দাবি করেন, অন্যদিকে অপরাধপ্রবণতাও কমে আসছে। আমরা কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।’
পুলিশের এক কর্মকর্তা, জনাব রিয়াজ হোসেন জানান,
অপরাধের সঙ্গে জড়িতদের আটক করে যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।