মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; ভূক্তভোগীর তিব্র প্রতিবাদ মেঘ-পাহাড়-সমুদ্রের মেলবন্ধন মিরিঞ্জা ভ্যালি রাঙামাটিতে পুলিশের অভিযানে ৩৫ জন আটক রাজস্থলীতে ২৫ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত মাদক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান: রাজস্থলীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা লক্ষীছড়িতে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত, ১০ জন আটক সামরিক মর্যাদায় নানিয়ারচরে নৌসদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য লক্ষ্মীছড়িতে কৃষি প্রশিক্ষণ শেষে উপকরণ ও সনদ বিতরণ দীঘিনালায় রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু মহালছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধন তথ্য যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান ইউএনওর দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদান নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার তথ্য দিতে হবে, না পারলে কারণ জানাতে হবে: খাগড়াছড়ির ডিসি আনোয়ার সাদাত বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি ও ভারতীয় সিগারেট উদ্ধার

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।। 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারের একটি মসজিদের পাশে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম ওরফে আবু (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি প্রস্রাবখানার টিনের চালের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নিহত আবুল কালাম দক্ষিণ বড়বিল এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি দক্ষিণ বাইশারী এলাকায় বসবাস করতেন। স্থানীয়ভাবে আবু নামে পরিচিত আবুল কালাম চার সন্তানের জনক। তিনি বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি মুদির দোকানের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পাওয়ার পর বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনজুর আহসান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ব্যবসায়িক বা পারিবারিক কোনো বিষয় জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাজারের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।

এদিকে ব্যবসায়ী আবুল কালামের মৃত্যুতে বাইশারী বাজারে শোকের ছায়া নেমে এসেছে। বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল করিম বান্টু বলেন, আবু ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এমন মৃত্যুতে ব্যবসায়ীরা মর্মাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *