রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম জনপদ লক্ষীছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পর্যটনকেন্দ্রে নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা জরুরি: ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটের সরঞ্জাম হস্তান্তর রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ যুবক আটক মাটিরাঙ্গায় খাদে মালবাহী জিপ, চালক নিহত লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, শিক্ষার বিকল্প নেই: দীপেন দেওয়ান লামা ফাইতং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং, ৪ অটোরিকশা জব্দ বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার সুবর্ণজয়ন্তী উদযাপন পানছড়িতে আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ দীঘিনালায় ২১ জনকে গর্ভকালীন ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ বান্দরবানে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটের সরঞ্জাম হস্তান্তর

Reporter Name

মানিকছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে (Severe Acute Malnutrition-SAM) আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনা কার্যক্রমে ব্যবহারের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিবেক দেব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ স্বপ্না আক্তার, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী উসুইহ্লা মারমা এবং প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা।

অনুষ্ঠানে ডা. জিনাত আলম বলেন, মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনায় এ ধরনের সহায়তা প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারে। সরবরাহ করা উপকরণগুলো যথাযথভাবে ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিশু অপুষ্টি প্রতিরোধ ও ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

হস্তান্তর অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্যাম ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনায় চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে স্যাম ইউনিটের জন্য এসব লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ সরবরাহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *