রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

বিলাইছড়িতে সিআর মামলার আসামি আটক, কাপ্তাই জেটিঘাট থেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় সিআর মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরের দিকে কাপ্তাই জেটিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন থানার উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বিলাইছড়ি উপজেলায় আসার পথে উপপরিদর্শক মো. আব্দুর রউফের নেতৃত্বে অভিযান চালিয়ে কাপ্তাই জেটিঘাট এলাকা থেকে আসামিকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মনি স্বপন তালুকদার (৩৪), পিতা দেবমনি তালুকদার, একজন স্থানীয় বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, আসামি কর্ণা কর্মকার (৫৫), পিতা বিপিন কর, কেংড়াছড়ি ইউনিয়নে সমাজকর্মী হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে বাদীর কাছ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধার নেন। ১০ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে পরিশোধ না করায় পরে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি বাদী আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় রুজু করা হয়েছে বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *