সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

ভারতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা  প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তবলছড়ি চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল জলিল এবং ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের নেতা আখতারুজ্জামান ফারুকী।

বক্তারা ভারতের পশ্চিমবঙ্গ ও আসামসহ বিভিন্ন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা ও ধর্মীয় নিপীড়নের অভিযোগ তুলে এর নিন্দা জানান। তারা মুসলিমদের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. হারুনুর রশিদ বলেন, সাম্প্রতিক সময়ে ভারতে মুসলিমদের ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনক। তিনি এসব ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নজর দেওয়ার আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার দাবি জানান তারা।

শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *