সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

মহালছড়িতে ১১২ কৃষকের মাঝে কাজুবাদাম ও কফি চাষের চারা-উপকরণ বিতরণ

Reporter Name

দীপক সেন, স্টাফ রিপোর্টার, মহালছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণে ১১২ জন কৃষকের মাঝে চারা, বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং সরকারি “কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় বৃহস্পতিবার (১১ জুন) মহালছড়ি উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার চারটি ইউনিয়নের ১১২ জন কৃষক-কৃষাণীর মাঝে কাজুবাদাম ও কফির চারা, বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মণিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত চৌধুরী, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক দীপক সেন, ব্যবসায়ী রঞ্জিত চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা তৃপ্তিকর চাকমা, পিপল চাকমাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে কৃষক ও কৃষাণীরা সরকারের কৃষি উন্নয়নমূলক উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, কাজুবাদাম ও কফি চাষে সহায়তা পেলে পার্বত্য অঞ্চলে বিকল্প অর্থকরী ফসলের আবাদ বৃদ্ধি পাবে এবং কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মণিরুজ্জামান বলেন, পাহাড়ি এলাকার জলবায়ু ও মাটির বৈশিষ্ট্য কাজুবাদাম ও কফি চাষের জন্য উপযোগী। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং বাণিজ্যিকভাবে এসব ফসলের আবাদ সম্প্রসারণে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগের ফলে এলাকার কৃষকরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন এবং পার্বত্য অঞ্চলে উচ্চমূল্যের অর্থকরী ফসল চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *