শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও থানার বিশেষ অভিযানে আটক ৭ কারিতাসের উদ্যোগে পরিবেশ অবক্ষয় বিষয়ক অ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত সাজেক পর্যটন এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ভারতে পাচার কালে ১২বিজিবির অভিযানে বিপুল পরিমাণ রসুন ও সার আটক ফুটবলের উন্মাদনায় মুখর দীঘিনালা, কাল শুরু জোন কাপ ৩বিজিবি ব্যাটালিয়ন পানছড়ি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ বাঘাইছড়িতে জাতীয় ফল মেলার উদ্বোধন পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি… পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মহালছড়িতে চলমান জনদুর্ভোগ নিরসনে সেনা জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করল বিজিবি পানছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মদ ভেবে ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু রামগড়ে ৪৩ বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ভারতে পাচারের সময় রসুন ও ইউরিয়া সার আটক, বিজিবির অভিযান মাটিরাঙ্গায় GAP নীতিমালায় আমের প্রদর্শনী প্লট ও পিএফএস স্কুল কার্যক্রম বাস্তবায়ন জলবায়ু সহনশীল উন্নয়নে গুইমারায় লোকাল রেজিলিয়েন্স প্ল্যান উপস্থাপন

মাটিরাঙ্গায় GAP নীতিমালায় আমের প্রদর্শনী প্লট ও পিএফএস স্কুল কার্যক্রম বাস্তবায়ন

Reporter Name

​মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আম উৎপাদনের মাধ্যমে রপ্তানির সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ‘গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস’ (GAP) নীতিমালা অনুসরণে আমের প্রদর্শনী প্লট ও পার্টনার ফিল্ড স্কুল (PFS) কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) উপজেলার গোমতী ব্লকের ফাতেমানগর (উত্তর শান্তিপুর) এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাটিরাঙ্গার উদ্যোগে আয়োজিত মাঠ দিবস ও প্রদর্শনী প্লট পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় ১ হেক্টর জমিতে দুইজন কৃষকের যৌথ অংশগ্রহণে একটি আধুনিক প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। সেখানে উন্নত ও নাবী জাতের ‘গৌরমতী’ আমের চাষ করা হচ্ছে। পরিদর্শনকালে কৃষি কর্মকর্তারা প্লটের সার্বিক অবস্থা, ফলন সম্ভাবনা এবং GAP নীতিমালা অনুসরণে পরিচালিত চাষাবাদ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এছাড়া উপজেলার ২৫ জন আমচাষির প্রায় ১০ হেক্টর (প্রায় ৭৫ বিঘা) আয়তনের বাগানকে কেন্দ্র করে ১০টি সেশনে পার্টনার ফিল্ড স্কুল (PFS-GAP) পরিচালিত হচ্ছে। এসব সেশনের মাধ্যমে কৃষকদের নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদনের আধুনিক কৌশল হাতে-কলমে শেখানো হচ্ছে। বিশেষ করে GAP প্রটোকল অনুসরণ করে আমের উৎপাদন, পরিচর্যা, সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে উৎপাদিত আম আন্তর্জাতিক মান বজায় রেখে বিদেশে রপ্তানিযোগ্য হয়।

মাঠ পরিদর্শনের সময় কৃষি কর্মকর্তারা আম চাষের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন। নিরাপদ খাদ্য উৎপাদন, সঠিক বাগান ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব উপায়ে রোগ ও পোকামাকড় দমন এবং ফলের গুণগত মান বজায় রাখতে GAP নীতিমালার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে আধুনিক ও নিরাপদ আম চাষাবাদে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (GAP) কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে ফ্রুট ব্যাগ, ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, নেট, সাইনবোর্ড এবং ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (PPE) বিতরণ করা হয়েছে। পাশাপাশি ফসল উৎপাদনের উপযোগিতা যাচাইয়ের জন্য মাটি ও সেচের পানির পরীক্ষার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর ও গোমতী এলাকায় মোট ১০ হেক্টর জমিতে GAP কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর লক্ষ্য হলো ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদন, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূরসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে ভবিষ্যতেও এ ধরনের GAP কার্যক্রম আরও সম্প্রসারণ ও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *