শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও থানার বিশেষ অভিযানে আটক ৭ কারিতাসের উদ্যোগে পরিবেশ অবক্ষয় বিষয়ক অ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত সাজেক পর্যটন এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ভারতে পাচার কালে ১২বিজিবির অভিযানে বিপুল পরিমাণ রসুন ও সার আটক ফুটবলের উন্মাদনায় মুখর দীঘিনালা, কাল শুরু জোন কাপ ৩বিজিবি ব্যাটালিয়ন পানছড়ি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ বাঘাইছড়িতে জাতীয় ফল মেলার উদ্বোধন পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি… পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মহালছড়িতে চলমান জনদুর্ভোগ নিরসনে সেনা জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করল বিজিবি পানছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মদ ভেবে ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু রামগড়ে ৪৩ বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ভারতে পাচারের সময় রসুন ও ইউরিয়া সার আটক, বিজিবির অভিযান মাটিরাঙ্গায় GAP নীতিমালায় আমের প্রদর্শনী প্লট ও পিএফএস স্কুল কার্যক্রম বাস্তবায়ন জলবায়ু সহনশীল উন্নয়নে গুইমারায় লোকাল রেজিলিয়েন্স প্ল্যান উপস্থাপন

রামগড়ে ৪৩ বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়।।
খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন এর সার্বিক ব্যবস্থাপনায় বাস্কেটবল মাঠ ট্রেনিং শেডে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি। সভায় জোন অধিনায়ক বলেন, দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা সহ শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান, সীমান্তে পুশিং প্রতিরোধ সহ দূর্ঘটনা- চাঁদাবাজি -অপহরণ-সন্ত্রাসী ঘটনা প্রতিরোধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধি এবং সীমান্ত এলাকায় শিক্ষা- স্বাস্থ্য উন্নয়নকল্পে সকলকে একযোগে কাজ করার বিষয়ে অভিমত ব্যক্ত করেন।

রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর মো.মঈনুল আলম এর সঞ্চালনায় সভায় বিজিবি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তাগন বলেন, এ ধরনের নিয়মিত মতবিনিময় সভা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলবে বলে অভিমত ব্যক্ত করেন। এতে বক্তব্যে রাখেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসেন, এনসিপির সমন্বয়ক হারুনুর রশিদ, কার্বারী বুলু মার্মা, রামগড় প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মো.নিজাম উদ্দিন, সাংবাদিক সদস্য তুহিন নিজাম প্রমূখ।

এতে আরো উপস্থিত ছিলেন, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) সহকারি পরিচালক এ্যাডি শামসুল হক সহ পদস্থ কর্মকর্তাগন সহ উপজেলা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *