রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামপুর পোড়াবন জামে মসজিদ পরিদর্শন ও এলাকাবাসীর সাথে যুবদল নেতার মতবিনিময় গ্যাসের বোতলে পানি! খাগড়াছড়িতে জননী ট্রেডার্সসহ দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রামগড়ে তরুণ শিক্ষার্থী পেল রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ, তার এ সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষাঙ্গন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ১৫ বছর: ৭১ টেলিভিশন ও পাহাড়ের সাহসী পথচলা চাঁদাবাজির প্রতিবাদে বাইশারী বাজারে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম লামায় বৃদ্ধাশ্রমের জায়গা সীমানা ও মালিকানা নিয়ে সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন কক্সবাজার স্টুডেন্টস্ ফোরাম, রাজশাহীর কমিটি গঠন মাটিরাঙ্গায় জাতীয় ফল মেলা শুরু, প্রদর্শিত হচ্ছে দেশি-বিদেশি নানা ফল মথুরা বিকাশ ত্রিপুরার সাহিত্যকর্মে আলোকপাত, খাগড়াছড়িতে মনীষী স্মরণে ব্যতিক্রমী আয়োজন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়াত হোসেন মাটিরাঙ্গা বাজারে যানজট নিরসনে বাজার কমিটির স্বেচ্ছাসেবক নিয়োগ রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল খাগড়াছড়িতে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট শুরু, অংশ নিচ্ছে ২৮টি দল

মাটিরাঙ্গা বাজারে যানজট নিরসনে বাজার কমিটির স্বেচ্ছাসেবক নিয়োগ

Reporter Name

মো: সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মাটিরাঙ্গা বাজারে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে মাটিরাঙ্গা বাজার কমিটি।

সম্প্রতি বাজার কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় বাজার এলাকার যানজট পরিস্থিতি, জনভোগান্তি এবং এর স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েম উদ্দিন খন্দকার মুকুট, সাংগঠনিক সম্পাদক মো: ইসমাইল হোসেন সবুজ, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ আল আমিন, দপ্তর সম্পাদক  ফখরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন বাবু, প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ মুসলিম উদ্দিন ও তরুণ ব্যবসায়ী মোঃ রনি, উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সভাপতি মো: আরিফুর রহমান স্বজল প্রমুখ।

বক্তারা বলেন, মাটিরাঙ্গা বাজারে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন ও ক্রেতা-সাধারণের সমাগম ঘটে। বিশেষ করে বাসস্ট্যান্ড না থাকায় এবং ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। এছাড়া মৌসুমি ফল বিক্রেতারা সড়কের পাশে দোকান বসানোর ফলে যান চলাচলে আরও বিঘ্ন ঘটে।

সভায় বক্তারা বাজারকে যানজটমুক্ত রাখতে বাসস্ট্যান্ড ব্যবস্থাপন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে একটি কার্যকর কমিটি গঠন এবং মৌসুমি ফল বিক্রেতাদের জন্য পৃথক স্থান নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব কার্যক্রম বাস্তবায়নে স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজার কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সহযোগিতায় পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন করা গেলে মাটিরাঙ্গা বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হবে এবং জনসাধারণ স্বস্তির সঙ্গে চলাচল করতে পারবেন। বক্তারা মাটিরাঙ্গা বাজারের যানজোট নিরসনে বাস স্ট্যান্ড নির্মানে যথাযথ কর্তৃপক্ষসহ সাংসদ সদস্য  জনাব, আব্দুল অদুদ ভূইয়া মহোদয়ের সু-দৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *