সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি সংবাদদাতা।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নে ৫ কিলোমিটার খাল খনন কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের চলাচল ও ব্যবহারের সুবিধার্থে পাঁচটি ঘাট নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও প্রকল্প সূত্রে জানা গেছে, হালদা খালের উজানের মানিকছড়িুরামগড় সীমান্তবর্তী মরা অংশ পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মানিকছড়ি উপজেলার সালদা পাড়া থেকে যোগ্যাছোলা বাজারের দক্ষিণ পাশ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় খাল খননের কাজ চলছে।

এই প্রকল্পের আওতায় খালপাড়ে বসবাসরত জনগণের চলাচল ও দৈনন্দিন ব্যবহারের সুবিধার্থে পাঁচটি স্থানে ঘাট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, খাল খননের ফলে পাড় উঁচু হয়ে যাওয়ায় স্থানীয়দের যাতায়াত ও গোসলসহ বিভিন্ন কাজে অসুবিধা সৃষ্টি হতে পারে—এ কারণে এসব ঘাট নির্মাণ করা হচ্ছে।

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নে চলমান এই খাল খনন প্রকল্পে মোট বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা। প্রকল্প বাস্তবায়নে ৪৭৬ জন শ্রমিক কাজ করছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার (২৪ মে) সকালে ঘাট নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি মো. জামাল উদ্দিন সরকার, স্থানীয় গ্রামপ্রধান থোয়াই কার্বারী, সমাজসেবক থোয়াই অংগ্য মহাজন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর খালটি পুনঃখননের ফলে এলাকায় পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *