রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

রাঙ্গামাটিতে আবারও নতুন সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, নেতৃত্বে কামাল-সৈকত-মুমু

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি সংবাদদাতা।।
রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে নতুন করে “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন” নামে আরেকটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার (২৩ মে) দুপুরে জেলা শহরের কসমস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে দৈনিক পূর্বদেশ ও বিজয় টিভির রাঙ্গামাটি প্রতিনিধি এম কামাল উদ্দিনকে সভাপতি, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ প্রতিনিধি ফাতেমা জান্নান মুমুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এর আগে শুক্রবার (২২ মে) রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত পৃথক সভা থেকে একই নামে আরেকটি “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ করা হয়। ওই কমিটিতে যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম শামসুল আলমকে সভাপতি, দৈনিক আমারদেশ ও এসএটিভির প্রতিনিধি মোহাম্মদ সোলায়মানকে সাধারণ সম্পাদক এবং ফিন্যানশিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি শান্তিময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিল।

শনিবারের সভায় উপস্থিত সাংবাদিকরা জানান, জেলার কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার আদায়, নিরাপত্তা নিশ্চিতকরণ ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই নতুন এই সংগঠন গঠন করা হয়েছে।

সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকরা গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করলেও পেশাগত জীবনে নানা ধরনের অনিরাপত্তা, হুমকি ও হয়রানির মুখোমুখি হচ্ছেন। এ বাস্তবতায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন।

রাঙ্গামাটিতে একই নামে স্বল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি কমিটি গঠন হওয়ায় সাংবাদিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট নেতারা সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *