রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামপুর পোড়াবন জামে মসজিদ পরিদর্শন ও এলাকাবাসীর সাথে যুবদল নেতার মতবিনিময় গ্যাসের বোতলে পানি! খাগড়াছড়িতে জননী ট্রেডার্সসহ দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রামগড়ে তরুণ শিক্ষার্থী পেল রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ, তার এ সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষাঙ্গন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ১৫ বছর: ৭১ টেলিভিশন ও পাহাড়ের সাহসী পথচলা চাঁদাবাজির প্রতিবাদে বাইশারী বাজারে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম লামায় বৃদ্ধাশ্রমের জায়গা সীমানা ও মালিকানা নিয়ে সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন কক্সবাজার স্টুডেন্টস্ ফোরাম, রাজশাহীর কমিটি গঠন মাটিরাঙ্গায় জাতীয় ফল মেলা শুরু, প্রদর্শিত হচ্ছে দেশি-বিদেশি নানা ফল মথুরা বিকাশ ত্রিপুরার সাহিত্যকর্মে আলোকপাত, খাগড়াছড়িতে মনীষী স্মরণে ব্যতিক্রমী আয়োজন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়াত হোসেন মাটিরাঙ্গা বাজারে যানজট নিরসনে বাজার কমিটির স্বেচ্ছাসেবক নিয়োগ রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল খাগড়াছড়িতে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট শুরু, অংশ নিচ্ছে ২৮টি দল

রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি:

রাঙ্গামাটি জেলায় এক মর্মান্তিক ঘটনায় শতাব্দী চাকমা (৫০) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

শনিবার (২০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শতাব্দী চাকমা প্রতিদিনের মতোই সকালে নিজ বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। তিনি রাঙ্গামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন।

তিনি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা একটি জাম গাছ দেখে তিনি ফল পাড়ার চেষ্টা করেন।

ফল সংগ্রহের উদ্দেশ্যে তিনি একটি কাঁচা বাঁশ ব্যবহার করেন। কিন্তু অসাবধানতাবশত বাঁশটি নিকটবর্তী বিদ্যুতের তারের সঙ্গে লেগে গেলে মুহূর্তেই তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শতাব্দী চাকমা প্রয়াত রবীচন্দ্র চাকমা ও লক্ষীদেবী চাকমার সন্তান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *