শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো

রাজস্থলীতে নতুন বছর বরণে মারমা তরুণ-তরুণীদের শরবত বিতরণ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি।
পাহাড়ে বর্ষবরণ বা ‘বৈসাবী’ উৎসবের আমেজ শুরু হয়েছে। প্রত্যেক পাহাড়ি জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতিতে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি এখন তুঙ্গে।
এরই ধারাবাহিকতায় সাংগ্রাই উপলক্ষে  রাজস্থলী উপজেলাতে পথচারীদের বিভিন্ন ধরনের শরবত বিতরণ করছে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা।
সরেজমিনে দেখা যায়, রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের মারমা অধ্যুষিত গ্রাম ও প্রধান বাজারগুলোতে মারমা সংস্কৃতির ঐতিহ্যবাহী গান-বাজনার তালে তালে উৎসবমুখর পরিবেশে এই শরবত বিতরণ করা হচ্ছে। তরুণ-তরুণীরা নিজেদের উদ্যোগে গ্রীষ্মের প্রচণ্ড গরমে ক্লান্ত পথচারী ও যানবাহন থামিয়ে যাত্রীদের হাতে তুলে দিচ্ছেন সুস্বাদু শরবত।
কয়েকজন মারমা তরুণ-তরুণী জানান, এটি তাদের দীর্ঘদিনের সামাজিক রীতি। নতুন বছরকে বরণ করার এই বিশেষ আয়োজনে মূলত বয়স্ক ও অতিথিদের আপ্যায়নের মাধ্যমে আশীর্বাদ গ্রহণ করা হয়। এছাড়া অনেক তরুণ-তরুণী বাড়ি বাড়ি গিয়েও প্রবীণদের শরবত পান করিয়ে সম্মান ও মৈত্রী বন্ধন সুদৃঢ় করেন।
কয়েকজন পথচারী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “গ্রীষ্মের এই তীব্র গরমে মারমা সম্প্রদায়ের তরুণদের এমন আতিথেয়তা সত্যি মুগ্ধ করার মতো। এটি পাহাড়ের সামাজিক ও সাংস্কৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন।”
মূলত বৈসাবী উৎসবকে কেন্দ্র করে পাহাড়ের বাঙালি, চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা ও খিয়াংসহ সকল জনগোষ্ঠীর মধ্যে যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়, এই শরবত বিতরণ কর্মসূচি তারই একটি অংশ হিসেবে দেখছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *