সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

রাজস্থলীতে নববর্ষের পানি খেলায় মেতেছে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা 

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী ।।
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলায় পানি খেলায় মেতেছে পাহাড়ি তরুণ তরুণীরা। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার খাগড়াছড়ি পাড়া যুবক ও যুবতীদের উদ্যোগে স্থানীয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে পানি উৎসব-২০২৬ ও মারমা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী পানি ছিটিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে দীপন তালুকদার দিপু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সকল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি লালনে বদ্ধপরিকর। পাহাড়ে বসবাসরত চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খিয়াংসহ প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি রক্ষায় আমরা অতীতেও কাজ করেছি এবং ভবিষ্যতেও পাশে থাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ বাবুল, দেবজ্যোতি চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম, সহ-সভাপতি চথোয়াইপ্রু মারমা এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিনহাজ উদ্দিন খোকন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় পাহাড়ী ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই ধরনের অনুষ্ঠান সকল সম্প্রদায়ের সম্প্রীতি ও ভাতৃত্ববোধ সৃষ্টিতে ভুমিকা পালন করবে বলেও জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *