সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

রাজস্থলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী উপজেলা সংবাদদাতা।।
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় তরুণদের খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “মাদক ও অপসংস্কৃতি রুখতে, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চায় তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরী। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক অংচাথুই মারমা, সুনীত কুমার মুৎসুদ্দী এবং বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরীসহ অন্যান্য শিক্ষকরা।

প্রীতি ম্যাচে এইচএসসি দ্বিতীয় বর্ষ একাদশ নির্ধারিত সময়ে ১-০ গোলে প্রথম বর্ষ একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোনায়েদ ইসলাম জুনু এবং বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুলতান আহম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে তরুণ সমাজকে নিয়মিত খেলাধুলা এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *