রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম রাজস্থলীতে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা ও আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

“সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ঘোষিত “০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও একযোগে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে খাগড়াছড়ি শহরের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় অনুষ্ঠানে অংশ নেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

উদ্বোধনের পরপরই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, আলুটিলা পর্যটন কেন্দ্র এবং খাগড়াছড়ি সদর উপজেলা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও সমন্বিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, সদর রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, বিভিন্ন পত্রিকা ও টিভির প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সরকারের এই বৃহৎ কর্মসূচির আওতায় শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, ভূমিক্ষয় প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সবুজায়নকে জাতীয় আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে শুরু হওয়া এ কর্মসূচি দেশের বনভূমি সম্প্রসারণের পাশাপাশি একটি টেকসই, পরিবেশবান্ধব ও ভবিষ্যৎমুখী বাংলাদেশ বিনির্মাণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *