রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই বান্দরবান সদর হাসপাতাল এলাকায় জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা

সাজেকে মুমূর্ষু তরুণীকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিল বিজিবি

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম জুপ্পুই এলাকায় অসুস্থ হয়ে পড়া এক তরুণীকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তাৎক্ষণিক মানবিক সহায়তায় প্রভাতী ত্রিপুরা (১৮) নামে ওই তরুণী সুস্থতা ফিরে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাতী ত্রিপুরা হঠাৎ তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মুমূর্ষু অবস্থায় চলে যান। দুর্গম এলাকায় নিকটস্থ কোনো কমিউনিটি ক্লিনিক বা হাসপাতাল না থাকায় তার স্বামী রুহিম ত্রিপুরা চিকিৎসা সহায়তার জন্য ৫৪ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়নের জুপ্পুই বিওপিতে খবর দেন।

সংবাদ পেয়ে ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রভাতী ত্রিপুরাকে উদ্ধার করেন। পরে দীর্ঘ দুর্গম পথ পায়ে হেঁটে তাকে বিওপিতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিজিবির মানবিক উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর জন্য মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় অসুস্থ তরুণীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *