
কর্মসূচির আওতায় খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং হেডম্যান-কারবারিদের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়। খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান, পিএসসি-এর তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশবান্ধব এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।