রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ

পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুটিরে বিনামূল্যে চর্ম, এলার্জি ও এসথেটিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে ১০০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি) এবং ডা. আকেই’ স্কিনকেয়ার লেজার অ্যান্ড এসথেটিক সেন্টারের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আকেইপ্রু চৌধুরী (এমবিবিএস, এমপিএইচ, পোস্ট গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইন চর্ম, যৌনরোগ ও এলার্জি, ডিপ্লোমা ইন এসথেটিক মেডিসিন) রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির ভান্তে। উপস্থিত ছিলেন কেএসটিসির ম্যানেজার পারভেজ ইসলাম মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শাসন রক্ষিত মহাস্থবির ভান্তে বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে সহায়ক ভূমিকা রাখবে।

চিকিৎসা ক্যাম্পে ব্রণ, ব্রণের দাগ, মেছতা, পিগমেন্টেশন, একজিমা, সোরিয়াসিস, দাদ, এলার্জি, আঁচিল, তিল, স্কিন ট্যাগ, জন্মদাগ, চুল পড়া এবং যৌনরোগসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি লেজার থেরাপি, হাইড্রা ফেসিয়াল, কেমিক্যাল পিলিং, পিআরপি, স্কিন ব্রাইটেনিং, বোটক্স, ফিলার ও থ্রেড লিফটসহ আধুনিক এসথেটিক চিকিৎসা বিষয়ে রোগীদের তথ্য প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ক্যাম্পে মোট ১০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক স্বাস্থ্য কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *