রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ

মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা

Reporter Name

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে গুইমারা রিজিয়নের অধীন মরাটিলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মাইন চৌধুরী অর্ধশতাধিক অসহায়, দুঃস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করেন।

একই সঙ্গে মরাটিলা এলাকার প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় মাটিরাঙ্গা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “এ অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির যে পরিবেশ রয়েছে, তা প্রশংসনীয়।”

তিনি জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *