সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

সাজেক সীমান্তে ভোটকালীন নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে নিরাপত্তা জোরদার করতে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন বিশেষ ব্যবস্থা নিয়েছে।

সোমবার সকালে মিডিয়া ব্রিফিংয়ে ৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: মহিউদ্দিন ফারুকী সাংবাদিকদের জানিয়েছেন, সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নির্দেশনায় বঙ্গলতলী ও সাজেক এলাকায় মোট ৫টি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় ২টি বেইজ ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।

লে. কর্নেল ফারুকী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে আমরা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখব।”

তিনি আরও জানান, ভোটকালীন সময়ে বিজিবি **ড্রোন, মেটাল ডিটেক্টর, বডি ওর্ন ক্যামেরা ও আধুনিক যোগাযোগ সরঞ্জাম** ব্যবহার করবে। এর মাধ্যমে নিরাপত্তা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকরী ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।

৫৪ বিজিবি ব্যাটালিয়ন গত ৩০ জানুয়ারি থেকে নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে এবং ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নিয়মিত টহল পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *