বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব

সীমান্তবর্তী এলাকায় আলীকদম ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ

Reporter Name

‎মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
‎বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী ওয়াংরাই পাড়া ও লিকড়ী পাড়া এলাকায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
‎মঙ্গলবার (১৬ জুন) সকালে ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)র আয়োজিত এ ক্যাম্পে দুই শতাধিক নারী,পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ফ্রিতে প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
‎আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের পাশে রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিজওয়ান উদ্দিন আহমেদ এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগত চিকিৎসকদের সমন্বয়ে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
‎ক্যাম্পটি রেমাক্রি ইউনিয়নের আওতাধীন  ওয়াংরাই পাড়া ও লিকড়ী বিওপির দায়িত্বপূর্ণ বিভিন্ন দুর্গম পাড়ায় বসবাসরত জনগণের জন্য আয়োজন করা হয়। এতে ম্রো, ত্রিপুরা ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দারা চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী ফ্রিতে ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শও দেওয়া হয়।
‎প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান,মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা,আর্থিক সহায়তা,খাদ্য ও বস্ত্র বিতরণ,শীতবস্ত্র প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা।
‎বিজিবি জানিয়েছে,ভবিষ্যতেও সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, জনকল্যাণ এবং সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *