
কাপ্তাই প্রতিনিধি।।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রম শুরু হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. এনামুল হক হাজারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।
এ ছাড়া বক্তব্য দেন কাপ্তাইয়ের সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভা সঞ্চালনা করেন প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিংহ্লাউ মারমা।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, সাংবাদিক এবং প্রাণিসম্পদ বিভাগের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।