November 26, 2026, 2:31 pm
শিরোনাম :
পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত এবং পর্যটন ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু অনুদান নয়, রিভলভিং ফান্ডে কফি-কাজুবাদাম চাষে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন কাপ্তাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন খাগড়াছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন আলোকিত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: গুইমারা ইউএনও মিসকাতুল তামান্না লামায় দৃষ্টিপ্রতিবন্ধী হোসাইনের সাফল্য, এবার জাতীয় পর্যায়ে লড়ার প্রস্তুতি পার্বত্য অঞ্চলের মানুষের ধ্যান ধারণা যেনো স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনে রেখে হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি- পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. আব্দুল করিম এক টাওয়ারেই চারবার চুরি, এবার ক্যাবল ও জেনারেটরের কয়েল লুট

লামায় দৃষ্টিপ্রতিবন্ধী হোসাইনের সাফল্য, এবার জাতীয় পর্যায়ে লড়ার প্রস্তুতি

Reporter Name

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি।।
দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন। এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে সে। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

হোসাইন ফাইতং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালী পাড়ায় অবস্থিত শেখ এইচ এম আহসান উল্লাহ পরিচালিত সুবহানিয়া নুরুল আলম দিলওয়ারা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী।

তার এ সাফল্য উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন, বরইতলী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মুরাদ, আব্দুল জলিল কোম্পানি, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ আহমদ উল্লাহ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকদের ভাষ্য, চোখে দেখতে না পেলেও পবিত্র কোরআনের আয়াত মুখস্থ ও আত্মস্থ করার ক্ষেত্রে হোসাইনের মনোযোগ ও অধ্যবসায় ছিল উল্লেখযোগ্য। তার এ অর্জনের পেছনে নিজের নিরলস সাধনার পাশাপাশি শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও পরিবারের ত্যাগ রয়েছে।

হোসাইনের পরিবারের জীবনসংগ্রামও বেশ কঠিন। তার বাবা জানান, তিন সন্তানের মধ্যে দুই ছেলেই বিশেষ চাহিদাসম্পন্ন। ছোট মেয়ের ভবিষ্যৎ নিয়েও তাঁকে দুশ্চিন্তা করতে হয়। টমটম চালিয়ে সামান্য আয়ে কোনোমতে সংসার চালান তিনি। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও সন্তানদের লেখাপড়া ও ভবিষ্যৎ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আবেগাপ্লুত কণ্ঠে হোসাইনের বাবা বলেন, “শত কষ্টের মধ্যেও সন্তানদের কখনো বোঝা মনে করিনি। আজ আমার ছেলে কোরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে তৃতীয় হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এটি আল্লাহর অশেষ রহমত। দেশবাসীর কাছে আমার সন্তানের জন্য দোয়া ও সহযোগিতা চাই।”

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও মোহাম্মদ হোসাইন কোরআন প্রতিযোগিতায় থানা ও জেলা পর্যায়ের গণ্ডি পেরিয়ে বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে পৌঁছেছে। এটি লামা উপজেলার জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রতিবন্ধকতা যে মেধা ও সাধনার পথে বাধা হতে পারে না, হোসাইন তার উদাহরণ। এ সাফল্যের পেছনে শিক্ষক ও পরিবারের অবদান প্রশংসনীয়। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দেওয়া হবে বলেও জানান তিনি।

হোসাইনের এ অর্জন শুধু তার পরিবারের নয়, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা