November 26, 2026, 2:31 pm
শিরোনাম :
পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত এবং পর্যটন ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু অনুদান নয়, রিভলভিং ফান্ডে কফি-কাজুবাদাম চাষে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন কাপ্তাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন খাগড়াছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন আলোকিত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: গুইমারা ইউএনও মিসকাতুল তামান্না লামায় দৃষ্টিপ্রতিবন্ধী হোসাইনের সাফল্য, এবার জাতীয় পর্যায়ে লড়ার প্রস্তুতি পার্বত্য অঞ্চলের মানুষের ধ্যান ধারণা যেনো স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনে রেখে হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি- পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. আব্দুল করিম এক টাওয়ারেই চারবার চুরি, এবার ক্যাবল ও জেনারেটরের কয়েল লুট

আলোকিত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: গুইমারা ইউএনও মিসকাতুল তামান্না

Reporter Name

নিজস্ব প্রতিনিধি:

আলোকিত মানুষ হয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, বরং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠানে বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. দুপুরে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্না। তিনি বলেন, শিক্ষাজীবনের প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চা গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, জীবনে বড় হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াও অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী, গুইমারা উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অংহ্লাপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাঙা মারমা এবং গুইমারা গভর্নমেন্ট মডেল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবলু হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সুন্দর জীবন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা