November 26, 2026, 2:31 pm
শিরোনাম :
পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত এবং পর্যটন ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু অনুদান নয়, রিভলভিং ফান্ডে কফি-কাজুবাদাম চাষে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন কাপ্তাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন খাগড়াছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন আলোকিত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: গুইমারা ইউএনও মিসকাতুল তামান্না লামায় দৃষ্টিপ্রতিবন্ধী হোসাইনের সাফল্য, এবার জাতীয় পর্যায়ে লড়ার প্রস্তুতি পার্বত্য অঞ্চলের মানুষের ধ্যান ধারণা যেনো স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনে রেখে হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি- পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. আব্দুল করিম এক টাওয়ারেই চারবার চুরি, এবার ক্যাবল ও জেনারেটরের কয়েল লুট

খাগড়াছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
প্রাণিসম্পদ খাতে আমিষের চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঞা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আবদুল ওয়াদুদ ভূঞা বলেন, অতীতে অনেকেই নামে-বেনামে প্রকল্প দেখিয়ে জেলা পরিষদ ও জেলা প্রশাসন থেকে অর্থ এবং খাদ্যশস্য বরাদ্দ নিয়েছেন। কিন্তু সরেজমিনে খোঁজ নিয়ে অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকল্পের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ ধরনের অনিয়ম রোধে আগামীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তরের সুপারিশ বা প্রত্যয়ন নেওয়ার পর যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাতে যথাযথ পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, খামারি ও উদ্যোক্তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী বলেন, প্রাণিসম্পদ খাতে কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল প্রয়োজন হলেও খাগড়াছড়িতে জনবল সংকট রয়েছে। প্রয়োজনীয় জনবলের এক-তৃতীয়াংশও নেই বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অনেক সময় অন্তর্ভুক্ত হয় না বলে জানান তিনি।

তিনি বলেন, তিন পার্বত্য জেলায় প্রাণিসম্পদ খাতে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ এবং জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

খামারিদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ হামিম। অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ওমর ফারুক সঞ্চালনা করেন।

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ খামারিদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

খাগড়াছড়ি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র প্রাঙ্গণে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা