November 25, 2026, 2:40 pm
শিরোনাম :
পার্বত্য অঞ্চলের মানুষের ধ্যান ধারণা যেনো স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনে রেখে হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি- পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. আব্দুল করিম এক টাওয়ারেই চারবার চুরি, এবার ক্যাবল ও জেনারেটরের কয়েল লুট এস্কেভেটরবাহী ট্রাকের চাপে ধসে পড়ল লামায় গজালিয়া-আজিজনগর বেইলি ব্রিজ নারী নির্যাতন প্রতিরোধে দিঘীনালায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন সাজেক সড়কের অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারী ও জনপ্রতিনিধিদের সমাবেশ পানছড়ির নবনিযুক্ত ইউএনওর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় কাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১১ মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার ৯৯ ঘটনা, ১৩ দফা দাবি দুই দিনের সফরে আগামীকাল খাগড়াছড়ি আসছেন অ্যাডভোকেট মাধবী মারমা এমপি

পার্বত্য অঞ্চলের মানুষের ধ্যান ধারণা যেনো স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনে রেখে হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি- পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)

বাংলাদেশের সকল জাতিস্বত্বার শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বাংলাদেশের সমতলের ৪০টি এবং পার্বত্য অঞ্চলের ১১টিসহ মোট ৫১টি পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও সংস্কৃতির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দৃষ্টিকোণ থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন এবং পাহাড়ের সকল জনগোষ্ঠীকে সমতলের জনগোষ্ঠীর সাথে একীভূত করেছেন সেটাকে আরো উন্নত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এই মাহাত্ম্যকে আমাদের সকলের বুঝতে হবে। প্রধানমন্ত্রীর চিন্তা চেতনার এবং লক্ষ্যের সাথে মিল রেখে পার্বত্য এলাকায় আমি কাজ করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, পাহাড়ের অর্থনৈতিক সমৃদ্ধি, জীবনমান যেনো আরো উন্নত হয় এবং এখানকার মানুষের ধ্যান ধারণা যেনো স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনে রেখে হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

বুধবার (২৫ নভেম্বর) বিকালে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজের উদ্যোগে পার্বত্য মন্ত্রীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জানা যায়, বুধবার পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী বান্দরবান থেকে রাঙামাটি যাওয়ার পথে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের চত্বরে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় বাঙ্গালহালিয়া সরকারি কলেজকে ডিগ্রি পর্যায়ে উন্নীত করার জন্য পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপির প্রতি দাবি জানান কলেজের নেতৃবৃন্দ

সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরী, রাজস্থলীর সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, কলেজের সকল প্রভাষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা