November 29, 2026, 2:44 am
শিরোনাম :
রাজস্থলী থানা পরিদর্শনে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আব্দুর রকিব এলএনজি আমদানিতে বছরে ২৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, জলবায়ু ঝুঁকির সতর্কতা কাপ্তাইয়ে ৪৬৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে খগেন্দ্র শান্তি ফাউন্ডেশনের কম্বল বিতরণ বাঘাইছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন নানিয়ারচরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত দীঘিনালার দুর্গম শীলছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযান তিন মাদকসেবী আটক পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: পার্বত্য মন্ত্রী

নানিয়ারচরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

​নানিয়ারচর প্রতিনিধি:
“নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির নানিয়ারচরে ​সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস এর বাস্তবায়নে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (১৬ দিনের অ্যাক্টিভিজম-২০২৬) পালিত হচ্ছে।

​কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার (২৮ নভেম্বর) বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে সচেতনতামূলক নাটিকা উপস্থাপন, বাঁশের তৈরি আসবাবপত্র বানানো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের সমন্বয়ক মিতু চাকমার সভাপতিত্বে এবং সমন্বয়ক সুবিন্দু চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় টিভির নানিয়ারচর প্রতিনিধি মেহেরাজ হোসেন সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​এর আগে ১৬ দিনের অ্যাক্টিভিজমের সূচনালগ্নে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উদ্যোগে নানিয়ারচর উপজেলা প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা