November 29, 2026, 2:44 am
শিরোনাম :
রাজস্থলী থানা পরিদর্শনে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আব্দুর রকিব এলএনজি আমদানিতে বছরে ২৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, জলবায়ু ঝুঁকির সতর্কতা কাপ্তাইয়ে ৪৬৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে খগেন্দ্র শান্তি ফাউন্ডেশনের কম্বল বিতরণ বাঘাইছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন নানিয়ারচরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত দীঘিনালার দুর্গম শীলছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযান তিন মাদকসেবী আটক পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: পার্বত্য মন্ত্রী

আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযান তিন মাদকসেবী আটক

Reporter Name

মো.জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আটক তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ২৮ নভেম্বর বিকেলে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকায় এই বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে এলাকার সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করা, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো, মাদক পরিবহন ও নিয়ন্ত্রণ এবং বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়।
অভিযান চলাকালে মাদক সেবন ও পরিবহনের দায়ে তিনজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মোজাম্মেল হকের ছেলে আরকানুল ইসলাম (৩১), ওয়াজেদ আলীর ছেলে মো. মামুন (২১) এবং মো. নবীর হোসেনের ছেলে মো. ইসমাইল (২১)।

এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা