November 29, 2026, 2:44 am
শিরোনাম :
রাজস্থলী থানা পরিদর্শনে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আব্দুর রকিব এলএনজি আমদানিতে বছরে ২৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, জলবায়ু ঝুঁকির সতর্কতা কাপ্তাইয়ে ৪৬৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে খগেন্দ্র শান্তি ফাউন্ডেশনের কম্বল বিতরণ বাঘাইছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন নানিয়ারচরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত দীঘিনালার দুর্গম শীলছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযান তিন মাদকসেবী আটক পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: পার্বত্য মন্ত্রী

রাজস্থলী থানা পরিদর্শনে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আব্দুর রকিব

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি) 
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
শনিবার (২৮ নভেম্বর) সকালে পুলিশ সুপার থানা প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন। এরপর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করা হয়।
থানা পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মান, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি খতিয়ে দেখেন। এসময় তিনি থানা ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনগণবান্ধব করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে তিনি থানায় রক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন রেজিস্টার পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের সমস্যা ও সুযোগ-সুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা