রাঙ্গামাটির বাঘাইছড়িতে শুক্রবার রাত দশ ঘটিকায় রহস্যময় ৩ টি ড্রোন লক্ষ করে গুলি করছে ২৭ বিজিবি। ২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান শুক্রবার রাতে হঠাৎ বিজিবির হেলিপ্যাড এর উপর রহস্যময় ৩ টি ড্রোন দেখতে পেয়ে বিজিবির আশপাশের সকল বিউপি ক্যাম্পকে সতর্ক করা হয়।
পরে জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ( পিএসসি)র দিকনির্দেশনায় ড্রোন গুলোকে শুট ডউন করার লক্ষে এলএমজি দিয়ে পর পর ১৫ রাউন্ড গুলি করা হয়েছে। গুলির পর দ্রুত ড্রোনগুলো স্থান ত্যাগ করে দুরে সরে যায়। ধারণা করা হচ্ছে পাহাড়ের বিরাজমান অস্থির পরিশ্রিতির সুযোগ কাজে লাগিয়ে অদৃশ্য কোন শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে: কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ( পিএসসি) বলেন সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। সকল বিওপিকে সর্বচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।