রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে শুভ উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বিলাইছড়িতে দুই ইউএনওকে বিদায় ও বরণ সংবর্ধনা পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে ধাত্রীবিদ্যা ও ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির অবৈধ কারখানায় বিজিবির অভিযান ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, মহালছড়িতে তিন গরুর মৃত্যু খাগড়াছড়িতে বিডি ক্লিনের বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা আমতলী সুপার কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ বান্দরবানে জুমের পাকা ধান কাটা শুরু, সবুজ পাহাড় এখন সোনালি রঙে রঙিন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যানকে ব্যতিক্রমী শুভেচ্ছা জানিয়েছেন ১ টাকার মানবিক পরিবার

সওজের উদ্যোগে নতুন রঙে নানিয়ারচর সেতু

Reporter Name

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর।।
রাঙামাটির নানিয়ারচরে চুনিলাল দেওয়ান সেতু নতুন করে রঙ করায় বদলে গেছে এর চেহারা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে প্রায় ৫০০ মিটার দীর্ঘ সেতুটিতে লাল-সাদা রঙ করা হয়েছে। একই সঙ্গে সেতুর আশপাশের সড়ক ও কালভার্টেও লাল-সাদা রঙের জেব্রা নকশা করা হয়েছে।

২০২২ সালে উদ্বোধন হওয়া চুনিলাল দেওয়ান সেতুটি নানিয়ারচরের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেতুটির আশপাশে পাহাড় ও কাপ্তাই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য থাকায় এলাকাটি স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদেরও আকৃষ্ট করছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল থেকে সেতু ও আশপাশের এলাকায় দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে। অনেকে সেতু এলাকায় দাঁড়িয়ে পাহাড় ও কাপ্তাই হ্রদের দৃশ্য উপভোগ করেন এবং ছবি তোলেন। নতুন রঙ করার পর সেতুটির দৃশ্যমান সৌন্দর্য বেড়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীরা।

স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মতে, সেতুর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পর্যটকদের জন্য বসার ব্যবস্থা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এলাকাটির পর্যটন সম্ভাবনা আরও কাজে লাগানো সম্ভব।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে চুনিলাল দেওয়ান সেতুটি নতুন করে রঙ করা হয়েছে। স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সওজের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের ফলে চুনিলাল দেওয়ান সেতুটি যোগাযোগের পাশাপাশি নানিয়ারচরের একটি দর্শনীয় স্থান হিসেবেও গুরুত্ব পাচ্ছে। পাহাড় ও কাপ্তাই হ্রদের প্রাকৃতিক পরিবেশকে ঘিরে সেতুটিকে কেন্দ্র করে পর্যটন সুবিধা বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *