রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পুকুরে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্য রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপুর সাথে সৌজন্য সাক্ষাৎ মহালছড়ি জোনের উদ্যোগে শুভ উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বিলাইছড়িতে দুই ইউএনওকে বিদায় ও বরণ সংবর্ধনা পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে ধাত্রীবিদ্যা ও ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির অবৈধ কারখানায় বিজিবির অভিযান ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, মহালছড়িতে তিন গরুর মৃত্যু খাগড়াছড়িতে বিডি ক্লিনের বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা আমতলী সুপার কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ বান্দরবানে জুমের পাকা ধান কাটা শুরু, সবুজ পাহাড় এখন সোনালি রঙে রঙিন

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধিঃ

সেনাবাহিনীর এমন উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রশিক্ষনার্থীরা। দেশ মাতৃকায় সেবার পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে এমন মানবিক উদ্যোগকে প্রশংসনীয়ও বলছেন তারা।

বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের উদ্যেগে এই আয়োজন। বিভিন্ন সম্প্রদায়ের ৩৬জন প্রশিক্ষনার্থী তিন সপ্তাহব্যাপী এতে প্রশিক্ষন নিবে। মাতৃত্বকালীন স্বাস্থ্য বাচ্চা জন্ম দেয়ার পর পরিচর্যা, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে শিক্ষা প্রদান করা হবে। চার থেকে পাঁচজন প্রশিক্ষক প্রত্যেকটি বিষয়ের উপর শিখাবেন। আশা রাখছি প্রশিক্ষনার্থীরা আশ-পাশের মানুষের উপকারে আসবে।

পানছড়িতে গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে। পানছড়ি আর্মি ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার ৩৬ জন তরুণী ও যুবতীদের নিয়ে এই প্রশিক্ষন শুরু হয়েছে। ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ চলবে তিন সপ্তাহ। ৬’সেপ্টেম্বর রবিবার সকাল ৯’টায় খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার (আরএমএ) তানজিব ইসলাম অর্ণব আনুষ্ঠানিকভাবে এই্ প্রশিক্ষনের উদ্বোধন করেন। ধারাবাহিকভাবে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারগন  এই প্রশিক্ষনে গুরুত্বপুর্ণ দিকনির্দেশনামুলক প্রশিক্ষন প্রদান করবেন।

প্রশিক্ষণার্থীরা নিজ নিজ এলাকার গর্ভবতী মা, শিশু ও সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন বলে সকলে আশা করছেন। যার ফলে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের উপকার হবে যার পুরো কৃতিত্ব বাংলাদেশ সেনাবাহিনীর।

সেনাবাহিনীর এমন উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রশিক্ষনার্থীরা। দেশ মাতৃকায় সেবার পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে এমন মানবিক উদ্যোগকে প্রশংসনীয়ও বলছেন তারা।

খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার তানজিম ইসলাম অর্নব বলেন, বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের উদ্যেগে এই আয়োজন। বিভিন্ন সম্প্রদায়ের ৩৬জন প্রশিক্ষনার্থী তিন সপ্তাহব্যাপী এতে প্রশিক্ষন নিবে। মাতৃত্বকালীন স্বাস্থ্য বাচ্চা জন্ম দেয়ার পর পরিচর্যা, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে শিক্ষা প্রদান করা হবে। চার থেকে পাঁচজন প্রশিক্ষক প্রত্যেকটি বিষয়ের উপর শিখাবেন। আশা রাখছি প্রশিক্ষনার্থীরা আশ-পাশের মানুষের উপকারে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *