
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি প্রতিনিধি।।
সামাজিক ও ধর্মীয় উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি জেলা পরিষদ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলার বৌদ্ধ সম্প্রদায়ের সামাজিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু তাদের সকল ন্যায্য দাবি ও উন্নয়ন প্রস্তাবনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক সুকুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক সনৎ কান্তি বড়ুয়া, রনজিত বড়ুয়া, সম্ভু বড়ুয়া, দীপক বড়ুয়া, সেতু বড়ুয়া সহ সংস্থা ও বিহার পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে আমন্ত্রণ জানান।