সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় প্রান্তিক মানুষের দৃষ্টিসেবা নিশ্চিতে আরজিআইএল প্রকল্পের যাত্রা মহালছড়িতে পানি সরবরাহ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট’ শুরু পুকুরে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্য রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপুর সাথে সৌজন্য সাক্ষাৎ মহালছড়ি জোনের উদ্যোগে শুভ উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বিলাইছড়িতে দুই ইউএনওকে বিদায় ও বরণ সংবর্ধনা পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে ধাত্রীবিদ্যা ও ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির অবৈধ কারখানায় বিজিবির অভিযান ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, মহালছড়িতে তিন গরুর মৃত্যু খাগড়াছড়িতে বিডি ক্লিনের বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা

দীঘিনালায় প্রান্তিক মানুষের দৃষ্টিসেবা নিশ্চিতে আরজিআইএল প্রকল্পের যাত্রা

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালায় কম আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর বয়সজনিত দৃষ্টিসমস্যা (প্রেসবায়োপিয়া) নিরসন এবং তাঁদের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভমেন্ট লাইভলিহুডস (আরজিআইএল)’ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দীঘিনালা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনাইটেড পারপাস, গ্রিন হিল ও ভিশনস্প্রিং যৌথভাবে সভাটির আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কনিকা খীসা, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম ও দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আল আমিন। সভায় সভাপতিত্ব করেন পিএম রিপন আলী সরকার এবং সঞ্চালনা করেন পিই টিটু দত্ত।

সভায় বক্তারা বলেন, বয়সজনিত দৃষ্টিসমস্যার কারণে অনেক কর্মজীবী মানুষ স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় চক্ষু চিকিৎসাসেবার সুযোগ সীমিত হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এ সমস্যা আরও বেশি প্রভাব ফেলছে।

আরজিআইএল প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে দৃষ্টিসমস্যা শনাক্ত করতে স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হবে। পরে চিহ্নিত ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী সাশ্রয়ী মূল্যে রিডিং গ্লাস সরবরাহ করা হবে। এর মাধ্যমে তাঁদের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি জীবিকা ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার আশা করছেন সংশ্লিষ্টরা।

বক্তারা প্রকল্পটির সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দীঘিনালার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ উদ্যোগ দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *