সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত ইয়াবা ঠেকাতে কক্সবাজার-বান্দরবানে এআই ক্যামেরার প্রস্তাব মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ মহালছড়িতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান নিয়ে প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া

মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ মোঃ শুক্কুর আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে মহালছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে মহালছড়ি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশের একটি দল। এসআই (নিঃ) মাসুম আলম, এসআই (নিঃ) প্রদীপ বৈদ্য ও এএসআই (নিঃ) শাহ পরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মহালছড়ি বাজারের ‘লিমা ফটোস্ট্যাট’ দোকানের সামনে থেকে টিএন্ডটি পাড়া এলাকার বাসিন্দা মোঃ শুক্কুর আলীকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *