সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত ইয়াবা ঠেকাতে কক্সবাজার-বান্দরবানে এআই ক্যামেরার প্রস্তাব মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ মহালছড়িতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান নিয়ে প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

Reporter Name

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, স্থায়ী নিরাপত্তা বিধান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ।

​রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত  সংবাদ সম্মেলনে সংগঠনটির খাগড়াছড়ি জেলা কমিটির পক্ষ থেকে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

​সংবাদ সম্মেলনে পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কংজ প্রু মারমা।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি সুধাঅং মারমা, মংখই মারমা, থৈংলাপ্রু মারমা, চেংঞা মারমাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাঁরা বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতির ধারা অব্যাহত রাখতে এবং অঞ্চলের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে এসব কমিটি গঠন একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন গঠিত এসব কমিটির মাধ্যমে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং এলাকার শান্তি ও সামাজিক গতিশীলতা বৃদ্ধি পাবে।

​সংবাদ সম্মেলনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটির নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে বর্তমান সরকারের ধারাবাহিক সহযোগিতার কথা উল্লেখ করেন এবং সরকারের প্রতি তাঁদের পূর্ণ আস্থা ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *