শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোলাবাড়ী ইউনিয়ন পরিষদে এ সহায়তা বিতরণ করা হয়। ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (CRS)-এর সহায়তায় এবং কারিতাস বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

আয়োজকরা জানান, আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতেই এ নগদ সহায়তা দেওয়া হচ্ছে। সহায়তার অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খাদ্য, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবে।

অনুষ্ঠানে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ, আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক সহায়তা দেওয়ায় জাবারাং কল্যাণ সমিতিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *