সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

Reporter Name

মো: জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড়ি ও বাঙালি সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৪৫০ জন দরিদ্র ও অসহায় রোগী চিকিৎসাসেবা পেয়েছেন।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল দলের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পে জ্বর, সর্দি-কাশি, চক্ষুজনিত সমস্যা, শ্বাসতন্ত্রের সংক্রমণ, চর্মরোগসহ বিভিন্ন মৌসুমি অসুস্থতার চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এদিকে, সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সম্প্রতি প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় নার্সদের একটি দল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্যাম্পে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান এবং চিকিৎসকদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এলাকাবাসীর পক্ষ থেকে এক জনপ্রতিনিধি বলেন, সিন্দুকছড়ি জোনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন এলাকার তরুণীদের চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম প্রদান করায় তাঁরা নিজ নিজ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে পারছেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।

বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে গুইমারা এলাকার সুবিধাভোগী মানুষ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বাংলাদেশ সেনাবাহিনী ও সিন্দুকছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কিছুদিনের মধ্যে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের সহযোগিতায় একই স্থানে বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইন আয়োজন করা হবে। পরবর্তীতে আরও বড় পরিসরে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, এলাকার শান্তি, সম্প্রীতি ও জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *